বুধবার ২৬ আগস্ট ২০২৬
সিলেটে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৬
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১১:৩৫ এএম   (ভিজিট : ১১৩৭)
সিলেট নগরের চৌখিদিকিতে জুয়া খেলার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জাবেদ আহমদ মামুন (৩১), মো. সিরাজ মিয়া (৫১), মুনিম আহমদ রাজু (৩৫), মো. কবির মিয়া (৩০), ফয়সল আহমদ (৩৫), মো. রিপন (৩৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার জুয়াড়ী এবং চৌখিদিকি আখড়াগলির মাওলানার কলোনি থেকে হাতেনাতে জুয়াখেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন সাইফুল ইসলাম।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft