শনিবার ৬ জুন ২০২৬
নেতানিয়াহুর নির্দেশেই ফ্লোটিলা ত্রাণবাহী নৌকায় ড্রোন হামলা
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৯:৫৫ এএম   (ভিজিট : ৩৫২)
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি নির্দেশ দিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি জাহাজে ড্রোন হামলা চালান বলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা। বিষয়টি মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা সিবিএসকে জানান, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে তিউনিসিয়ার সিদি-বো-সাইদের বাইরে নোঙর করা জাহাজগুলোর ওপর দাহ্য বস্তু নিক্ষেপ করে। এতে আগুন ধরে যায়।

ঘটনাটি ঘটে গত ৮ ও ৯ সেপ্টেম্বর। হামলার শিকার দুটি জাহাজের একটি পর্তুগিজ পতাকাবাহী, অন্যটি ব্রিটিশ পতাকাবাহী। তবে এতে কেউ হতাহত হয়নি।

আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধ আইন অনুযায়ী, বেসামরিক জনগোষ্ঠী বা তাদের সম্পদের বিরুদ্ধে দাহ্য অস্ত্র ব্যবহার সব পরিস্থিতিতেই নিষিদ্ধ। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী কিংবা নেতানিয়াহুর কার্যালয়।

এর আগে এই সপ্তাহেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত ৪০টি বেসামরিক নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় প্রায় ৫০০ কর্মীকে গ্রেপ্তার করা হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft