বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬
মাহাবুব আরা গিনির মৃত্যুর খবরটি গুজব: জেল কর্তৃপক্ষ
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১০:৫৭ এএম   (ভিজিট : ৪৬৭)
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির মৃত্যুর গুজব ছড়ানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ অক্টোবর) ‘গাইবান্ধা জেলা’ নামক একটি ফেসবুক পেজে প্রচার করা হয়, গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনি কারাগারে মৃত্যুবরণ করেছেন। এ খবরে এলাকায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

তবে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে জানায়, মাহাবুব আরা গিনি বর্তমানে গাইবান্ধা কারাগারে আটক আছেন এবং সুস্থ রয়েছেন। তিনি নিয়মিতভাবে গাইবান্ধা আদালতে তিনটি ফৌজদারি মামলায় হাজিরা দিয়ে আসছেন।

কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এ সংবাদ কোনভাবেই সত্য নয়। দায়িত্বশীল নাগরিক ও গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকুন।

প্রসঙ্গত, কারাগারের যেকোনো তথ্য জানার জন্য হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft