বুধবার ১১ মার্চ ২০২৬
ফরিদপুরে চিনিকল কর্মকর্তাদের চারদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ সমাপ্ত
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৪:৫০ পিএম   (ভিজিট : )
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উদ্যোগে সদরদপ্তর ও বিভিন মিল /প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের   কর্মকর্তাদের চারদিন ব্যাপী চাকরিকালীন বিশেষ প্রশিক্ষণ শনিবার হতে শুরু হয়ে মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে শেষ হয়েছে।

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের বাস্তবায়নে চিনিকলের প্রশিক্ষণ ভবনে শনিবার হতে শুরু হওয়া এবং মঙ্গলবার শেষ হওয়া প্রশিক্ষণের  সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে  ভার্চুয়ালী বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক) ও পরিচালক (অর্থ) আজহারুল ইসলাম। 

সমাপ্ত অনুষ্ঠানে মঙ্গলবার বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চীফ অব পার্সোনাল শাহ্রীনা তানাজ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন- ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ। কোর্স পরিচালনা করছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ভাঃ মহাব্যবস্থাপক (ব্যবস্থাপনা উন্নয়ন ও প্রশিক্ষণ ) সেলিনা আক্তার। প্রশিক্ষক ছিলেন- সদরদপ্তরের ব্যবস্থাপক (প্রশাসন) মো. আসিফ মামুন। জাতীয় শুদ্ধাচার কৌশল,তথ্য অধিকার আইন,পিপিএ-২০০৬, পিপিআর-২০০৮ এ বিধান, দরপত্র মূল্যায়ন,অনুমোদন চুক্তিকরণ সম্পর্কিত,পিপিআর-২০০৮ অনুসরনে টেন্ডার আহবান পদ্ধতি,বাছাইকরণ,তুলনামূলক বিবরনী প্রস্তুকরণ,কার্যাদেশ প্রদান ও মালামাল সংগ্রহের ব্যবস্থাপনা বিষয়সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফরিদপর চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার,মহাব্যবস্থাপক (প্রশাসন)  মাসুদ রেজা, উপমহাব্যবস্থাপক (ল্যাব) মুহম্মদ মোফাখখারুল ইকবাল,ব্যবস্থাপক(পরিঃ প্রকৌ), সহঃব্যবস্থাপক পুরবী বেগমসহ প্রশাসন বিভাগের কর্মকর্তা ৩০জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান উপস্থাপনা করেন উপব্যবস্থাপক (ল্যাব) প্রলয় কুমার সাহা। প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর ভাবনা
রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ
বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন ‘সমন্বয়ক’ মাহদী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দৈনিক আজকালের খবরে সংবাদ, ২৪ বছর পর কোম্পানীগঞ্জ কলেজে নির্বাচন
কোটালীপাড়ায় ভূমি অফিসে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে এসিল্যান্ড
ভিজিএফ বিতরণে অনিয়ম হলে ছাড় দেবো না: ব্যারিস্টার সালেহী এমপি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft