বুধবার ১ এপ্রিল ২০২৬
নওগাঁ সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশ ইন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১:০২ পিএম   (ভিজিট : )
নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত পিলার ২৫৬/৭-এস-এর কাছ দিয়ে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবির সদস্যরা তাদের আটক করেন।

বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটককৃতরা হলেন- কাকলী আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), নাসরিন বেগম (৩৩), রুমা বেগম (২৫), কোহিনুর বেগম (২৬), মঞ্জুরুল ইসলাম (৩৬), সুমন হোসেন (২৭)।  

বিজিবি ১৪ (পত্নীতলা) ব্যাটেলিয়ান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার জিহাদ আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর এলাকয় ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে। তাদেরকে সন্দেহভাজন মনে হয় আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন সময়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের বোম্বাই শহরে দুজন পুরুষ রাজমিস্ত্রি এবং ৮ জন মহিলা বাসাবাড়িতে কাজ করতে যান। পরবর্তী সময়ে তাদের ভারতীয় পুলিশ (সিআইডি) আটক করে। পরে ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পের কাছে তাদের হস্তান্তর করা হয়। 

আটককৃতদের বিষয়ে ধামইরহাট থানায় হস্তান্তরসহ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সবাই বাংলাদেশি নাগরিক।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
যুদ্ধ অবসান ও শান্তি ফেরাতে পাকিস্তান-চীনের পাঁচ দফার প্রস্তাব
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: মনির হোসেন চৌধুরী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft