মঙ্গলবার ১৬ জুন ২০২৬
তাপবিদ্যুৎ কেন্দ্রের ট্রাকে চাঁদাবাজি, আমতলীতে গ্রেপ্তার ১
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৭:১২ পিএম  আপডেট: ৩১.০৭.২০২৫ ৭:১৪ পিএম  (ভিজিট : ৫৫৪)
পটুয়াখালীর কলাপাড়ার তাপবিদ্যুৎ কেন্দ্রের মালবাহী ট্রাক থামিয়ে এক লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। 

আটক ব্যক্তি বরিশালের দক্ষিণ আলেকান্দা এলাকার হাবিবুর রহমানের ছেলে ইমরান হোসেন সাগর। তার বিরুদ্ধে আমতলী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে। 

আমতলী থানায় অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র হতে লোহার এঙ্গেল পরিবহনকারী ট্রাক আমতলী থানাধীন ছুড়িকাটা  পৌঁছালে ১২/১৩ জন ব্যক্তি ট্রাক অবরোধ করে। তারা ড্রাইভারের মোবাইল ফোন থেকে মালিকের নিকট ১ লাখ টাকা চাঁদা দাবি করে। সংবাদ পেয়ে দ্রুত টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজ ইমরান হোসেন সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, অন্যান্যরা পালিয়ে যায়। এ ঘটনায় আমতলী থানায় চাঁদাবাজির মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার প্রচেষ্টা অব্যাহত আছে। 

মামলার বাদী ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বেলাল হোসেন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আজকালের খবর/ওআর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft