সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ লোকগবেষণা পরিষদের আত্মপ্রকাশ
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১২:৫৪ পিএম
বাংলা লোকসাহিত্যের বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় উপাদান সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রকাশনা ও চর্চার ক্ষেত্র প্রসারের লক্ষ্যে ‘বাংলাদেশ লোকগবেষণা পরিষদ’ নামে তরুণ লোকগবেষকদের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। 

শনিবার (৫ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালনের মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

দেশের নানা প্রান্তের তরুণ লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষকদেরকে নিয়ে সংগঠনটির ১১ সদস্যবিশিষ্ট স্থায়ী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাইফুল ইসলাম শাহীন ও সুমন শিকদার। 

এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি- শামসুল আরেফীন, সুমন বণিক, সহ সাধারণ সম্পাদক- ড. অসীম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক- সঞ্জয় সরকার, পরিকল্পনা সম্পাদক- নজরুল ইসলাম, সদস্য- আব্দুল মজিদ, পার্থ তালুকদার, আশরাফুজ্জামান বাবু ও বঙ্গ রাখাল।

সংগঠটির সদস্যরা জানান, নতুন এ সংগঠন দেশের তরুণ লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষকদের একটি সম্মিলিত প্লাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা লোকসাহিত্যের বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় উপাদান সংগ্রহ, স্বরূপ প্রকাশ, সংরক্ষণ, গবেষণা ও গবেষণাভিত্তিক প্রকাশনার উদ্যোগ গ্রহণ করা হবে। আয়োজন করা হবে বার্ষিক লোকগবেষক সম্মিলন এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের। দেশের সকল জেলার লোকসাহিত্য সংগ্রাহক, গবেষক, পৃষ্ঠপোষক ও লোকশিল্পীদেরকে সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংগঠনটির উপদেষ্টা পরিষদ, সাধারণ পরিষদ, পৃষ্ঠপোষক পরিষদ ও শিল্পী পরিষদের আওতাভূক্ত করা হবে। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২১
ঢাকার রামপুরা ও ময়মনসিংহ শহরে মি: ডি আই ওয়াই এর স্টোর উদ্বোধন
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft