সোমবার ২৭ এপ্রিল ২০২৬
তোমার বিরহে আমি
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ২:১৭ পিএম   (ভিজিট : ১২৯৫)
তোমার বিরহ ব্যথা,
আমার হৃদয়ে করেছে রক্তক্ষরণ।
সেদিন ছিল আমার,
হলুদ সন্ধ্যার দিন।
মানুষের ভিড়ে যেন,
তোমাকেই খুঁজি বারে বার।
বুকের মাঝে আমার,
যেন দগ্ধ আগুন কেউ বুঝতে না পায়।
নাইবা যদি জীবনে এলে,
তবে ভালোবেসে ছিলে কেন আমায়?
জীবন-যুদ্ধে আমি হারিয়ে গেলাম,
পেলাম না আর তোমায়।
অজানা পথ ধরে কেমনে চলব,
কূলকিনারা খুঁজে না পাই।
কষ্টগুলো আমায় দিয়ে,
তুমি থাকো চিরসুখে।
যেখানেই থাকো ভালো থেকো,
স্বপ্নগুলো শুধু মনে রেখো।
এসেছিলে ঝড়ের বেগে,
উড়িয়ে গেলে তেমনি করে।
নতুন করে নতুন রূপে,
বাসবে তুমি তাকে ভালো।
আমার বেদনা আমাতেই থাক,
তুমি থাকো মহাসুখে।

আজকালের খবর/আরইউ









সর্বশেষ সংবাদ
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী ও কৃষি শ্রমিকদের অবদান রয়েছে: কৃষিমন্ত্রী
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সমতা চায় টিআইবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সুবাহর শরীরে নির্যাতনের চিহ্ন
তাদের মাখো মাখো ‘প্রেমের প্রাসাদ’!
‘আমাকে জায়গা দিন, এটা আমার প্রাপ্য’ : লালকেল্লার দাবিদার মোগল সম্রাজ্ঞী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft