সোমবার ২৭ এপ্রিল ২০২৬
অজানা পথিক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৮:০৭ পিএম   (ভিজিট : ১৪৫১)
অনেক কিছুই বলার ছিল-
বলা হলো না আর তোমায়।
অনেক পথ পেরিয়ে এলাম,
খুঁজে পেলাম না আর তোমায়।
এক পশলা বৃষ্টি এসে,
ভিজিয়ে দিল আমায়।
শিহরণে তাকিয়ে রই,
যদি তোমার দেখা পাই।
কল্পনাতে ভাসছে ছবি,
বাস্তবে তার দেখা নাই।
মনের মাঝে ঘণ্টা বাজে,
শুধুই  আমায় ভুল বোঝে।
জগৎ জুড়ে দেখি শুধু,
মন ভোলানো তার ছবি।
কল্পনাতে ঘিরে আছে,
কথার অনেক ঝুড়ি।
ডানে-বামে মিশে আছে,
তার ভাবনায় আমি।
একটুখানি আঘাত পেলে,
মন হয়ে যায় ভারী।
কথার ডালি সামনে তখন,
মজুদ করে রাখি।
ছায়ার সাথে বলি কথা,
তবুও পাইনা তার দেখা।
জীবন হলো ক্ষণিকের,
হোক না তাতে ক্ষতি কী?
জীবন মানেই অপেক্ষা,
তুমি যদি দাও দেখা।

আজকালের খবর/আরইউ









সর্বশেষ সংবাদ
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী ও কৃষি শ্রমিকদের অবদান রয়েছে: কৃষিমন্ত্রী
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সমতা চায় টিআইবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সুবাহর শরীরে নির্যাতনের চিহ্ন
তাদের মাখো মাখো ‘প্রেমের প্রাসাদ’!
‘আমাকে জায়গা দিন, এটা আমার প্রাপ্য’ : লালকেল্লার দাবিদার মোগল সম্রাজ্ঞী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft