রবিবার ২৬ এপ্রিল ২০২৬
দীর্ঘশ্বাসের অবয়ব
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ২:১৪ পিএম   (ভিজিট : ১০৬৯)
এখানে শব্দের স্নান ঘর...
প্রতিটি শব্দকে ধুয়ে-মুছে বসিয়ে দেয়া হয় কাব্যের শরীরে।
এখানে দুঃসহ ছেনি-হাতুড়িতে নিজেকে কেটে কেটে অবয়ব দেয়া হয়,
মানুষের অবয়ব, মুক্তির অবয়ব, নিঃসীম অন্ধকারের অবয়ব!

মৃত সন্ধ্যারা পাঁজা পাঁজা স্বস্তি খুঁজে ব্যাকুল থাকে,
পোশাকি সংস্কৃতির পকেটে যৌবন ধরে রাখার মিথ্যা ওষুধের বিকিকিনি চলে।
ফসল ফলানো মাঠজুড়ে কৈবর্ত পাড়ায় কান্নার বাজার বসে,
চোখ কচলে গরাদখানায় উঁকি মারে সোহাগী সূর্য।
নিগূঢ় উন্মত্ততায় হাসতে চায় পৃথিবীর শক্ত চোয়াল,
অচেনা বংশধর পরিচয়ের স্বীকৃতি চেয়ে আঙুল তোলে।
সময়ে বিঁধে থাকা চোখ পদ্যের নির্মোহ স্রোতে ভাসতে চায়,
পৃথিবীর দুর্বোধ্য চিৎকারে প্রতিনিয়ত আমি একা হই,
একাকীত্বের মিছিলে মুহুর্মুহু হাত বাড়াই, হাত ধরি;
এখানে দুঃখ বড়ই একা, তার চেয়ে বেশি একা মৃত্যু!

আমি, দুঃখ আর মৃত্যু আত্মহননের পথ খুঁজি- মুক্তির আশায়,
শুধু একটুখানি মুক্তি নেশায় ‘মৃত্যু’ সেও ঘুমাতে পারে না।
একাকীত্বের চোখে চোখ রেখে নিবিড় চেয়ে থাকি- নির্বাক, নিষ্পলোক!
ঠিক, দুঃখের হাত ধরে মৃত্যুর মতো সংযমীয় যন্ত্রণায়।

আজকালের খবর/আরইউ









সর্বশেষ সংবাদ
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী ও কৃষি শ্রমিকদের অবদান রয়েছে: কৃষিমন্ত্রী
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সমতা চায় টিআইবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সুবাহর শরীরে নির্যাতনের চিহ্ন
তাদের মাখো মাখো ‘প্রেমের প্রাসাদ’!
‘আমাকে জায়গা দিন, এটা আমার প্রাপ্য’ : লালকেল্লার দাবিদার মোগল সম্রাজ্ঞী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft