বৃহস্পতিবার ২১ মে ২০২৬
সলঙ্গায় ভিজিএফের চাল বিতরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:২৬ পিএম   (ভিজিট : ৮)
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে বরাদ্দকৃত সরকারি ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান এই চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পবিত্র উৎসবের আগে সরকারের এই মানবিক সহায়তা পেয়ে এলাকার দরিদ্র পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু জানান, ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের মোট ২ হাজার ৭০২টি দুস্থ ও অসহায় পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী উৎসবের আনন্দ ভাগ করে নিতে প্রতিটি পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। সঠিক ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত কার্ডধারীদের হাতে এই চাল তুলে দেওয়া নিশ্চিত করা হয়েছে।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সলঙ্গা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম এড়াতে প্রশাসনের পক্ষ থেকেও পুরো বিতরণ প্রক্রিয়ার ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে বলে জানা গেছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft