বৃহস্পতিবার ২১ মে ২০২৬
সরাইলে অভিনব কায়দায় গাঁজা পাচার, গ্রেপ্তার ১
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ৪)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিনব কৌশলে বালিশের ভেতরে লুকিয়ে গাঁজা পাচারের সময় সোহেল (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ সময় তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গত বুধবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মুসলিমপাড়া এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের একটি টিম নোয়াগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। 

এ সময় সন্দেহভাজন হিসেবে সোহেলকে আটক করা হয়। পরে তল্লাশিকালে তার সাথে থাকা দুটি বালিশের ভেতর থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্য পরবর্তীতে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে পুলিশ। 

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুর কাদের ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।"

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft