সোমবার ১৫ জুন ২০২৬
পঞ্চগড়ে বোরোর বাম্পার ফলন, নতুন জাতে খুশি কৃষকরা
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ১১৫)
পঞ্চগড়ে চলতি মৌসুমে উন্নত জাতের বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আশানুরূপ ফলন ও কম রোগবালাই হওয়ায় মুখে হাসি ফুটেছে স্থানীয় চাষিদের। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় বিভিন্ন জাতের বোরো ধান মোট ১ হাজার ৬৬৫ হেক্টর জমিতে চাষ হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বেংহারি এলাকায় উন্নত জাতের বোরো ধান বীজ ‘এজেড ৬৪৫৩ এসটি’-এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর উপজেলার কৃষি কর্মকর্তা আসাদুন্নবী, বায়ার ক্রপ সায়েন্সের রংপুর বিভাগের কাস্টমার কানেক্ট ম্যানেজার মোজাম্মেল হক, কাস্টমার কানেক্ট ম্যানেজার (বীজ) সঞ্জিত চন্দ্র সরকার, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার সাইফ উদ্দিন এবং পঞ্চগড় জেলার কাস্টমার কানেক্ট ম্যানেজার উর্মী চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। 

মাঠ দিবসে অংশ নেওয়া কৃষকরা জানান, নতুন এই জাতের বোরো ধানে রোগবালাই তুলনামূলক অনেক কম হয়েছে। প্রতিটি গোছায় ধানের সমারোহ থাকায় ফলন হয়েছে বেশ ভালো। 

এছাড়া এই ধান সহজে ঝরে পড়ে না এবং খড় বা মাঠের অবস্থাও ভালো থাকে। রোগবালাই কম হওয়ায় উৎপাদন খরচ কমেছে, যার ফলে এবার বেশি লাভের আশা করছেন তারা। ফলনে সন্তুষ্ট হয়ে এলাকার কৃষকরা আগামী মৌসুমে আরও বেশিসংখ্যক জমিতে এই উন্নত জাতের ধান চাষ করার আগ্রহ প্রকাশ করেছেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft