বৃহস্পতিবার ২১ মে ২০২৬
জামায়াতকে মানুষ ক্ষমতায় আনবে না: স্থানীয় সরকবার মন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:০৮ পিএম  আপডেট: ২১.০৫.২০২৬ ৫:২৭ পিএম  (ভিজিট : ৮)
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশে একটি দল বা গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করছে যে আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অথচ জুলাই সনদ আমাদেরই তৈরি, সংস্কারও আমাদেরই চিন্তা। বিভ্রান্তি ছড়ানো সেই দলটির নাম জামায়াত। এ দেশের মানুষ জামায়াতকে কখনোই ক্ষমতায় আনবে না।

”গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোর দিয়ে বলেন, “জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল। আমরা কোনোমতেই তাদের ক্ষমতায় আনতে পারি না। জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের ধারণা আমাদেরই তৈরি। কারণ, বহু বছর আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্রে এনেছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা কাজ করছি।” 

ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার বিষয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে এই বিমানবন্দরটি পুরোপুরি চালু করা হবে। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম বলেন, “আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। বিমানবন্দর চালুর জন্য কিছুটা সময় লাগবে। আমরা এমনভাবে কাজ করতে চাই না যা দুই দিন পর বন্ধ হয়ে যায়; আমরা একটি স্থায়ী বন্দোবস্ত করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে আমরা যে ওয়াদা করে গেলাম, তা রক্ষা করা হবে। যত কম সময়ের মধ্যে সম্ভব এটি চালু করতে আমরা রাতদিন পরিশ্রম করব।” 

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft