বৃহস্পতিবার ২১ মে ২০২৬
বিজয়নগরে ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের ধাক্কা
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ৩)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি গরুবাহী পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে একটি লেভেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, মুকুন্দপুর এলাকায় লেভেলক্রসিং পার হওয়ার সময় একটি গরুসহ পিকআপ ভ্যানটি আচমকা রেললাইনের ওপর আটকে যায়। ওই সময়ই সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি চলে আসলে পিকআপটির সঙ্গে ধাক্কা লাগে। 

দুর্ঘটনার পর রেললাইন থেকে ক্ষতিগ্রস্ত পিকআপটি দ্রুত সরিয়ে নেওয়ার পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft