বুধবার ১৩ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালতে ১ বছরে ২৪৫৩ মামলা নিস্পত্তি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ১০)
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালতে ১ বছরে ২৪৫৩ মামলা নিস্পত্তি হয়েছে। এ থেকে ক্ষতিপূরণ আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৫শত টাকা। ২০২৫ সালের এপ্রিল থেকে এ বছরের মার্চ পর্যন্ত এসব মামলা নিস্পত্তি হয়। এ সময়ে মামলা হয়েছিলো ২৫৫৩টি।

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সঙ্গে হওয়া সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়।

বুধবার (১৩ মে) দুপুরে জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক এবং  জেলার ১০০ ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের  নিয়ে আলাদা আলাদা ভাবে এ সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসন আয়োজিত এই সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ । 

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত  পুলিশ সুপার আবু সাঈদ মো. গাওছাল আজম, সমাজসেবা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মো. আব্দুল কাইয়ুম,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক  ইফতেখার আহমদ চৌধুরী, যুব উন্নয়নের উপ-পরিচালক আবদুল্লাহ ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাহিন প্রমুখ।

সভা সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. মেরাজুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ বলেন, গ্রাম আদালতের বিষয়ে বেশী প্রচার-প্রচারনা করা হলে মানুষ আরো সচেতন হবে। এতে আদালতের কার্যক্রম ফলপ্রসু হবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft