বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, বরং শিক্ষার প্রতি অনুরাগ ও আন্তরিকতাকে প্রাধান্য দিতে হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে অনেক ক্ষেত্রে প্রধান শিক্ষক যাকে দিয়ে নিজের ইচ্ছামতো কাজ করাতে পারবেন, তাকেই সভাপতি করার প্রবণতা দেখা যাচ্ছে। অথচ সভাপতি হওয়া উচিত এমন ব্যক্তি, যিনি শিক্ষার প্রতি দরদী এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে চিন্তাশীল।
বুধবার (০৬ মে) সকালে কমলনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ নিজান আধুনিক প্রজন্মের মোবাইল আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "বর্তমান সময়ে সবাই মোবাইল ফোনে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়েছে, যার ফলে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। শিক্ষার্থীদের ভালো লেখকদের বই পড়তে উদ্বুদ্ধ করতে হবে।" এছাড়া সমাজে নৈতিকতার অবক্ষয় রোধে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) শামছুল আলম ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম মো. নুরুল ইসলাম, হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন এবং চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে কম্পিউটার ও প্রিন্টারসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি।এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করা হবে যাতে দ্রুত এখানে কর্মকর্তাদের পদায়ন করা হয়।"
আজকালের খবর/কাওছার আল হাবীব