বুধবার ২৪ জুন ২০২৬
নান্দাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:০৫ পিএম   (ভিজিট : ২০০)
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আবাদি জমিতে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুর রশীদ (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (০৬ মে) বিকেল ৩টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া এলাকার খামারবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশীদ ওই গ্রামের মৃত চান্দু মিয়ার পুত্র।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের পর বাড়ির পাশের বিলে নিজের বোরো খেতের ধান কাটতে যান আব্দুর রশীদ। এসময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত সরাসরি তাঁর ওপর আঘাত করলে তিনি জমিতেই লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা জুম্মন ভূঁইয়া জানান, চোখের পলকেই ঘটনাটি ঘটে গেছে। ধান কাটার সময় বজ্রপাতের বিকট শব্দে তিনি খেতে পড়ে যান। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft