বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬
আজ দেশে এসেছে হামের ১৫ লাখ টিকা
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:২১ পিএম   (ভিজিট : ৬৪১)
টিকাদান কার্যক্রম জোরদার করতে ১৫ লাখ ডোজ হামের টিকা দেশে এসেছে। বুধবার (৬ মে) দুপুরে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এ উপলক্ষ্যে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, পৃথিবীর ইতিহাসে আমরাই প্রথম ইউনিসেফ থেকে ১৫ লাখ ডোজ টিকা গ্রহণ করলাম। তিনি বলেন, ২০২৬ সালের মধ্যে সকল ভ্যাকসিনের ডোজ সরবরাহ করা হবে। আমাদের ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই। ৯৩ শতাংশ টিকা দেয়া হয়েছে। ৪-৫ দিনের মধ্যে বাকি টিকা দেয়া হবে।

আগামী ১০ মে’র মধ্যে দেশে হাম-রুবেলাসহ সব ধরনের ১ কোটি ৮ লাখ টিকা আসবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামকে চ্যালেঞ্জ করার মতো কোনো অব্যবস্থাপনা নেই বর্তমান সরকারের। প্রয়োজনে সেনাবাহিনীর তত্বাবধানে ঢাকা মেডিকেলের মাধ্যমে অস্থায়ী ক্যাম্পে ২০০ টি বেডে সেবার ব্যবস্থা করা হবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিকার সংকট ছিল, এগুলোর জন্য বিগত সরকার দায়ী। তাদের বিচারের মুখোমুখি করা হবে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাই না।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft