শনিবার ২৭ জুন ২০২৬
নরসিংদীতে মসজিদে তালা ঝুলিয়ে দখলের অভিযোগ: মুসল্লিদের সংবাদ সম্মেলন
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ১২৪)
নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি এলাকায় একটি মসজিদে জোরপূর্বক তালা ঝুলিয়ে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। এর প্রতিবাদে এবং মসজিদটি ইবাদতের জন্য সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিতে বুধবার (০৬ মে) নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ভুক্তভোগী মুসল্লিরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুসল্লিদের পক্ষে ‘খাসা বাপের বাড়ি সুন্নী জামে মসজিদ’-এর উপদেষ্টা আরিফুল কবীর ও সভাপতি মুহাম্মদ কাজল জানান, গত সাত বছর ধরে ওই মসজিদে হাফিজ মুহাম্মদ মুজাহিদ ইমামতি করে আসছেন। কিন্তু চলতি রমজানের ৩ তারিখ থেকে স্থানীয় আফজাল, আব্দুল মালেক ও খোকন নামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ইমামকে মসজিদে প্রবেশে বাধা প্রদান করেন। একপর্যায়ে তারা মসজিদে তালা লাগিয়ে নিয়মিত নামাজ ও জুমার জামাত বন্ধ করে দেন।

মুসল্লিদের অভিযোগ, অভিযুক্তরা নিজেদের পছন্দের কয়েকজন নিয়ে সীমিতভাবে নামাজ আদায় করে মসজিদটি বন্ধ করে রাখছেন। সাধারণ মুসল্লিরা নামাজ পড়তে গেলে তাদের বাধা দেওয়া হচ্ছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটছে। লাল মিয়া নামের এক ব্যক্তির প্ররোচনায় এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

মসজিদের জমি নিয়ে বিরোধের বিষয়ে মুসল্লিরা জানান, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে দানপত্রের মাধ্যমে জমিটি মসজিদের জন্য প্রদান করা হয়েছে। তবে অভিযুক্ত পক্ষটি এই আইনি প্রক্রিয়া অস্বীকার করে গায়ের জোরে মসজিদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, যা সম্পূর্ণ বেআইনি এবং ধর্মীয় পবিত্রতার পরিপন্থী।

সংবাদ সম্মেলনে উপস্থিত মুহাম্মদ জগত, মুহাম্মদ রাকিব হাসান, মুহাম্মদ মোশাররফ ও মুহাম্মদ রুবেল ক্ষোভ প্রকাশ করে বলেন, মসজিদ কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি আল্লাহর ঘর এবং সব মুসলমানের ইবাদতের স্থান। এখানে নামাজে বাধা দেওয়া মৌলিক অধিকারের লঙ্ঘন। তারা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মসজিদটি দখলমুক্ত করতে প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

আজকালের খবর/কাওছার







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft