বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:১৩ পিএম   (ভিজিট : ১১৮)
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রধানমন্ত্রীর প্রাক্তন কলেজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন শ্রেণীর দেড় শতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনে আসেন। সংসদ ভবনের শপথ কক্ষে শিক্ষার্থীরা আসন গ্রহণ করেন। এসময় সংসদ ভবনের স্থাপত্য শৈলী এবং আইন প্রণয়ন সম্পর্কে তাদের একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশন করা হয়।

এ সময় সংসদ নেতা তারেক রহমান বলেন, ‘আমি রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই আরাফাত রহমান কোকোও এই স্কুলের শিক্ষার্থী ছিলো।’প্রধানমন্ত্রী এ সময় দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। এরপর তিনি উপস্থিত ছাত্র ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তোলেন। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং আইন প্রণয়ন সম্পর্কে ধারণা দিতে শিক্ষামন্ত্রী সংসদে শিশুদের জন্য বরাদ্দকৃত ৫০টি সিটসহ মোট ১৫০টি সিট বরাদ্দ করতে জাতীয় সংসদের স্পিকারকে পত্র প্রদান করেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শন করছেন।

আজকালের খবর/একে









Advertisement
সর্বশেষ সংবাদ
মহান মে দিবস আগামীকাল
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী
ডিএমটিসিএলের নতুন এমডি শাওগাতুল আলম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তলিয়ে গেছে খালিয়াজুরী হাওড়ের বোরো ধান, দুশ্চিন্তায় কৃষক
চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন
লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft