ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিশেষ কর্মসূচির আওতায় বসতবাড়ির আশপাশে ও রাস্তার ধারে সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খুনিয়াদিঘী এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, সজিনা একটি পুষ্টিকর ও অর্থনৈতিকভাবে লাভজনক গাছ। স্বল্প খরচে এবং সহজ পদ্ধতিতে এর চাষ করা সম্ভব। বসতবাড়ির আশপাশে সজিনা গাছ লাগালে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ও করা সম্ভব।
তিনি আরও বলেন, কৃষকদের উদ্বুদ্ধ করতে এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দুইমাস উপজেলার বিভিন্ন ব্লকে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
অনুষ্ঠানে সাংবাদিক,কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী কৃষকরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস