বুধবার ২৯ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবিতে বেকার মুক্তি পরিষদের মানববন্ধন
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:১৪ পিএম  আপডেট: ২৯.০৪.২০২৬ ৩:২৭ পিএম  (ভিজিট : ৩৯২)

কর্মসংস্থান পুনর্বহাল ও বিকল্প নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির পালন করেছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০২৪ সালের ১৬ এপ্রিল ন্যাশনাল সার্ভিস কর্মসূচিকে প্রকল্প আকারে বাস্তবায়নের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই করে। পরবর্তীতে ২০২৬ সালের ২৯ অক্টোবর এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা নোটিশও প্রদান করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো প্রকল্পটি বাস্তবায়ন হয়নি।

এ অবস্থায় দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান পুনর্বহাল অথবা স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এই দাবিতে আজ (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট থেকে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে বেকার মুক্তি পরিষদ।

সংগঠনটি জানায়, দেশের ১০২টি উপজেলা ও ২৩টি জেলা থেকে বিপুল সংখ্যক বেকার সদস্য এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ আতিকুর রহমান (রাজা), সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, ঝালকাঠি জেলা সভাপতি নারজু আসমা, বরগুনা জেলা সভাপতি ফাতিমা আক্তার ডালিয়া, মাগুরা জেলা সভাপতি তৃপ্তি রানী দে, পিরোজপুর জেলা সভাপতি তাসলিমা আক্তার, ময়মনসিংহ জেলা সভাপতি শওকত হোসেন সুমন, নাটোর জেলা সভাপতি জাহিদ হাসান এবং বরিশাল জেলা সভাপতি রহিমা আক্তার প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে: আইনমন্ত্রী
আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৬ পালিত
উখিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে'র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবিতে বেকার মুক্তি পরিষদের মানববন্ধন
ওপেক ছাড়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft