সোমবার ২৭ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ভাগ না করার দাবি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ১৪৯)
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নকে 'দ্বিখন্ডিত' না করার দাবি জানান ইউনিয়নবাসি। সোমবার (২৭ এপ্রিল) সকালে বাসুদেব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
 
সংবাদ সম্মলেনে লিখিত বক্তব্যে ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, 

'ঐতিহ্যবাহী বাসুদেব ইউনিয়নকে ভেঙ্গে নতুন আরেকটি ইউনিয়ন গঠন করার অপচেষ্টা করা হচ্ছে। আমরা অত্যন্ত দুখের সঙ্গে জানাচ্ছি যে, এ ধরণের প্রক্রিয়ার সঙ্গে আমাদের ইউনিয়নের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ জড়িত নয়। এমনকি এ প্রক্রিয়া সম্পর্কে তারা আগে থেকেও কিছু জানতেন না।

তিনি আরো বলেন, 'একটি প্রভাবশালী মহল স্থানীয় প্রশাসনকে নানাভাবে চাপে রেখে বাসুদেব ইউনিয়নকে ভেঙ্গে দিতে চাচ্ছে। এটিকে ঘিরে তারা নানা অপপ্রচারেও লিপ্ত রয়েছে। প্রশাসনও পক্ষপাতিত্ব করছে। মূলত ব্যক্তির রাজনেতিক অভিলাষ বাস্তবায়য়নে এ ধরণের উদ্যোগ, সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, বাসুদেব ইউনিয়ন কৃষক দলের সাধারন সম্পাদক মিজানুর রহমান বাদল, সাবেক ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম, সাবেক মেম্বার নুরুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন খান, সেলিম ভূঁইয়া, জসিম মাহমুদ, সোহেল রানা, সুমন মাহমুদ, আব্দুর রশিদ, খায়রুল ইসলাম, কামাল খান, ফারুক আলম,ফায়েজুল ইসলাম, হান্নান খলিফা, কামাল মিয়া, মো. ইব্রাহিম, মাহরুফ মিয়া, মো. হাসানুজ্জামান, মো. নজরুল ইসলাম প্রমুখ। 

সংবাদ সম্মলনে অভিযোগ করা হয়, জেলা প্রশাসক বরিশল গ্রামে গিয়ে তদন্তকালে ফ্যাসিস্টদের কিছু দোসর ও ভাড়াটিয়া লোকজন সেখানে উপস্থিত ছিলেন, যা এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। জেলা প্রশাসকও পক্ষপাতমূলক আচরণ করছেন। তিনি বরিশল গ্রামের তদন্ত ফেসবুকে প্রচার করলেও বাসুদেবে এসে করা তদন্ত নিয়ে কিছু লিখেননি। 

বক্তারা বলেন আমরা জানতে পেরেছি, জেলা বিএনপি’র সদস্য কবীর আহমেদ ভূঁইয়া তার ভাই আব্দুর রহমান সানির মাধ্যমে প্রভাব বিস্তার করে প্রশাসনিক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আব্দুর রহমান সানি প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব-২ হওয়ার সুবাদে ওনার নাম ভাঙিয়ে এসব কাজ করে যাচ্ছেন। এরসঙ্গে এলাকাবাসীর কোনো যোগসাজশ নেই। এলাকার ৮০ শতাংশ মানুষ চায় না ঐতিহ্যবাহী ইউনিয়ন ভেঙ্গে যাক। 

এদিকে নতুন ইউনিয়ন আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার যে খোঁড়া যুক্তি দেখানো হয়েছে সেটা খুবই হাস্যকর।  আমাদের ইউনিয়নের যেকোনো এলাকা থেকে ২০ মিনিটে খুব সহজেই জেলা সদরে যাওয়া যায়। বেশ উন্নত জেলার সদর উপজেলা ছেড়ে আরেকটি উপজেলার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো বিষয়।

আজকোলের খবর /রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ডিগ্রি পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
মিতু হত্যা মামলার আসামি এহতেশামুলের জামিন স্থগিত
রাজধানীর হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযানে ২৮ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘গৌতমের মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে’
অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় বিপন্ন নগরজীবন
জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft