সোমবার ২৭ এপ্রিল ২০২৬
নারীদেরকে এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১:৩৭ পিএম   (ভিজিট : ১৩৫)
নারীদের রান্নার কষ্ট লাঘবে এলপিজি কার্ড সেবা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের নারীদের জন্য এলপিজি কার্ড চালু করা হবে, যাতে তারা সহজে জ্বালানি সুবিধা পেতে পারেন। পাশাপাশি মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার কথাও জানান তিনি। আগামী পাঁচ বছরের মধ্যে নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন। 

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে কাজ করার রাজনীতি। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর এখন দেশ গঠনের সময় এসেছে। আগামী দুই থেকে চার মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন কল-কারখানা পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় খাল পুনর্খনন কাজে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে জনগণের উন্নয়নমূলক কর্মসূচিতে যেন কেউ বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

জনগণের লুণ্ঠিত অর্থ জনগণের কাছেই ফিরিয়ে দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে অতীতের মতোই জনগণ তার জবাব দেবে। সরকারের দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
বাউফলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সমন্বিত রূপান্তরের পথে এগোচ্ছে গাজীপুর জেলা পরিষদ
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল জামে মসজিদ কমিটির পরিচিতি সভা
‘গৌতমের মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft