শুক্রবার ৮ মে ২০২৬
রাজধানীর হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযানে ২৮ জন গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ৯৫১)
রাজধানীর হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) হাজারীবাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-  মো. সবুজ (২০), মো. আবু তাহের (২৪), মো. জাহিদ (৩৩), মো. আরিফ (২৬), মো. কবির (২২), মো. রকি মিয়া (২৭), আরিফুল ইসলাম ওরফে রাফি (২৪), মো. বাবু (২৩), মো. রাকিব (১৯), মো. ফয়সাল আহলদ (২০), কালু শেখ (৫১), স্বপন রবি দাস (৩০), নূরনবী ওরফে নূর মিয়া (২৬), মো. রফিক (২১), মো. সাব্বির হাওলাদার (২৪), নাজমুল হোসেন (২৬), মো. বশিব (৪৮), মো. তারেক (২৪), মো. জুয়েল (২২), ফরহান ইসলাম শিহাব (১৯), তোফাজ্জল হোসেন মানিক (৩০), সামিউল বাশার অনিক (৩১), তামিম হক (২১), আরিফুর রহমান (৩০), সাব্বির হোসেন (২৩), রাইতুল ভূইয়া ওরফে অমিত (২২), শেখ মাহমুদ হাসান ওরফে সজল (৩৫) এবং মো. শাহ আলম সেলিম (৪৭)।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, নিয়মিত অপরাধ দমনের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft