সোমবার ২৭ এপ্রিল ২০২৬
ডিগ্রি পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ পিএম   (ভিজিট : ১৪৯)
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার অগ্রগতির জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দিয়েছিলেন। আমরা তারই ধারাবাহিকতায় মেয়েদের লেখাপড়া ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করে দেব।

শুধু ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হবে না, যে মেয়েরা ভালো ফল করবে, তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও সরকার করবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১২ টার দিকে যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নির্বাচনি অঙ্গীকার পূরণে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে এ খাল পুনঃখনন করা হয়।

সুধী সমাবেশে প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা বলেছিলাম খাল খনন করব। আমরা ওয়াদা রক্ষা করেছি। আমরা খাল খনন কর্মসূচি শুরু করেছি। আজকে এখানে শুরু করলাম। এর আগে দিনাজপুর দিয়ে আমি খাল খনন কর্মসূচি শুরু করেছিলাম। মা বোনদের শিক্ষার পাশাপাশি স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দেব বলেছিলাম। সেটার কাজও আমরা শুরু করেছি।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ স্থানীয় সংসদ সদস্যরা।

১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যা ‘জিয়া খাল’ নামে পরিচিত। পাঁচ দশক পর খালটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পুনঃখনন করা হচ্ছে। 

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
সিলেটে যাবেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু
৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় বিপন্ন নগরজীবন
ঝড়ে ক্ষতিগ্রস্ত জাহেরপুর মধ্যপাড়া মসজিদ মেরামতের জন্য এমপির কাছে আবেদন
আগস্টের মাঝামাঝিতে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft