বুধবার ২৪ জুন ২০২৬
যশোরে পৌঁছেছেন তারেক রহমান
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:৫৮ এএম   (ভিজিট : ২৮৭)
রাষ্ট্রীয় সফরে যশোরে পা রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টায় যশোর বিমান বন্দরে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সোয়া ১০টায় যশোরে পৌঁছেছেন। এখান থেকে সার্কিট হাউজে যাবেন তিনি। পরে উলশী খাল পুনঃখননসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এর আগে, সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন।

যশোর বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে আছে—যশোরের শার্শায় উলসী খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং সুধী সমাবেশে অংশগ্রহণ, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তুর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় যোগদান।

অতিরিক্ত প্রেস সচিব রুমন জানান, যশোরের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় প্রধানমন্ত্রী আকাশপথে ঢাকায় ফিরবেন।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft