বুধবার ২৪ জুন ২০২৬
সৌর বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দিচ্ছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১২:১৪ পিএম   (ভিজিট : ৩৫৪)
প্রচণ্ড গরমে বিদ্যুতের লোড শেডিংয়ে অতিষ্ট গ্রাহকদের স্বস্তি ফেরাতে বিকল্প ব্যবস্থা হিসেবে সৌর বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দিচ্ছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২। 

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, এই সমিতি দিনাজপুর দক্ষিণ অংশের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট, ফুলবাড়ি ও পার্বতীপুর উপজেলার তিন লক্ষাধিক গ্রাহককে বিদ্যুৎ সুবিধা দিয়ে আসছে। শীতকালে স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তবে, গরম কালে বিদ্যুতের চাহিদা বাড়ায় এবং বোরো মৌসুমে সেচ পাম্পে বিদ্যুৎ সরবরাহ করায় প্রতিনিয়ত ঘটছে বিদ্যুতের লোড শেডিং। 

এখানে প্রতিদিন ৮০ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ মিলছে ৩০ থেকে ৪০ মেগাওয়াট। যে কারণে গ্রাহকদের দিনেরাতে বেশির ভাগ সময় লোড শেডিংয়ের কবলে পড়তে হচ্ছে। প্রচণ্ড গরম ও তাপদাহে মানুষ অতিষ্ট হলেও পল্লী বিদ্যুৎ সমিতি সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারছেনা। বাধ্য হয়ে তারা সৌর বিদ্যুৎ ব্যবহারের প্রতি মানুষকে আগ্রহী করে তুলতে পরামর্শ দিয়ে যাচ্ছেন।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী সাদেকুর রহমান বলেন, গ্রাহকদের নিয়েই আমাদের সমিতি। বিদ্যুতের অভাবে গ্রাহকরা অস্বস্তিতে থাকায় আমরাও বিপাকে রয়েছি। তবে, এই সমিতিতে আগত গ্রাহকদের আমিসহ আমাদের কর্মকর্তাগণ সৌর বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন এবং আমাদের পক্ষ থেকে গ্রামাঞ্চলে উঠান বৈঠকের মাধ্যমে সৌর বিদ্যুৎ ব্যবহারের প্রতি আগ্রহী করে তুলতে পরামর্শ দেওয়া হচ্ছে। সেচ পাম্প চালনায় সৌর বিদ্যুতের জন্য সরকার ৫০ ভাগ ভর্তুকি দিচ্ছে এবং ব্যক্তি পর্যায়ে সৌর বিদ্যুৎ স্থাপনের জন্য বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান ঋণ ও কারিগরি সহায়তা দিয়ে থাকে।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft