সোমবার ২৭ এপ্রিল ২০২৬
পূর্বাচল ৩০০ ফিটে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:০৩ এএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ১০:০৮ এএম  (ভিজিট : ১৭৪)
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট  এলাকায় সড়ক দুর্ঘটনায়  দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন ।  রবিবার (২৬ এপ্রিল) পূর্বাচল সড়কের জলসিঁড়ি চত্বরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই কলেজ ছাত্র হলেন, রিফাত হাসান (১৯) ও সাব্বির আহমেদ (১৮) । রিফাত হাসান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শেকেরকান্দী গ্রামের নুর ইসলামের ছেলে এবং সাব্বির আহমেদ একই গ্রামের আমির হোসেনের ছেলে। তারা স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
 
কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, পূর্বাচল ৩০০ ফিট সড়কের জলসিঁড়ি চত্বরে ঢাকাগামী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল ৬৮-৩৭৩৬)  নিয়ন্ত্রণ হারিয়ে অপর ঢাকাগামী প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো গ ১৬-০৬৩৬) পিছন দিক থেকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু রিফাত হাসান ও সাব্বির আহমেদ  ছিটকে সড়কের উপর পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠায়। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যার দিকে রিফাত হাসান  এবং  রাত সোয়া ৭টার দিকে সাব্বির আহমেদ  মারা যায়। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।


আজকালের খবর /রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী
নারীদেরকে এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সমন্বিত রূপান্তরের পথে এগোচ্ছে গাজীপুর জেলা পরিষদ
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল জামে মসজিদ কমিটির পরিচিতি সভা
‘গৌতমের মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft