সোমবার ২৭ এপ্রিল ২০২৬
কালীগঞ্জ উপজেলা পরিষদে এসি-টিভি গায়েব !
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:৪৮ এএম   (ভিজিট : ১২১)
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের তালাবদ্ধ কক্ষ থেকে সরকারি এসি ও টিভি রহস্যজনক ভাবে গায়েবের ঘটনা ঘটেছে। আবারও  আলোচনার শীর্ষে কালীগঞ্জ উপজেলা পরিষদ।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদ শপথের পর তার কার্যালয়কে সরকারী অর্থে সুসজ্জিত করেন। ওই কক্ষে রাখা হয় স্যামসাং ব্রান্ডের দুইটি এয়ার কন্ডিশন(এসি), একটি বড় টিভি ও দামি কিছু সোফাসহ ফার্নিচার। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে উপজেলা চেয়ারম্যানের সেই  কক্ষটি তালাবদ্ধ ছিল। সাম্প্রতিক সময় সরকারী সিদ্ধান্ত মোতাবেক সংসদ সদস্যদের বসার জন্য একটি অফিস কক্ষ প্রস্তুত রাখতে সকল ইউএনওদের নির্দেশ দেয়া হয়।

সরকারী সেই নির্দেশনা বাস্তবায়নে উপজেলা চেয়ারম্যানের কক্ষটি সংসদ সদস্যের জন্য ব্যবস্থা করতে সিদ্ধান্ত নিতে কক্ষটি পরিদর্শন করা হয়। এ সময়ে করা একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তখনে সমালোচনার জন্ম হয়। ফেসবুকে ছড়িয়ে পড়ে উপজেলা পরিষদ থেকে চুরি হয়েছে এসি টিভি আর সোভা। যা নিয়ে নতুন করে আলোচনায় আসে কালীগঞ্জ উপজেলা।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পরিষদের একজন কর্মচারী বলেন, এসব চুরি হয়নি। দুইটি এসি'র একটি ইউএনও'র বাসায় আর অপরটি তার অফিসে সংযোগ করা হয়েছে। তবে তা বর্তমান ইউএনও শামীমা আক্তার জাহান যোগদানের পুর্বে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি অফিসিয়াল ভাবে করা হলেও সাধারন মানুষের অগোচরে হয়ে যায়। যার কারনে চুরির গুজব সৃষ্টি হয়েছে।

এর আগে গত বুধবার ইউএনও শামিমা আক্তার জাহান চাপারহাট এলাকার একটি ফিলিং স্টেশনে তেল নিতে আসা ‘নদী চন্দ্র  রায়’ নামে এক গ্যারেজ মেকানিককে লাঞ্ছিত করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, কার্ডের ছবির সাথে চেহারার মিল না পাওয়ায় তিনি ওই যুবককে প্রকাশ্যে থাপ্পড় মারেন। এর আগের দিন তাকে হাতে লাঠি নিয়ে তুষভাণ্ডার এলাকায় তেল সরবরাহের তদারকি করতে দেখা যায়। একজন উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তার এমন অপেশাদার আচরণে ক্ষুব্ধ স্থানীয় সাধারণ মানুষ।

এরও আগে ‘আপু’ সম্বোধন করায় ক্ষুব্ধ হওয়া এবং সংবাদকর্মীদের সাথে অসহযোগিতা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ ভাবে গোটা দেশে আলোচনায় আসে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শামীমা আক্তার জাহান।

আলোচিত এই ইউএনও শামীমা আক্তার জাহানের বিরুদ্ধে সাবেক কর্মস্থল জয়পুরহাটের কালাই উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর একটি প্রকল্পে ৫৫টি ভুয়া শিক্ষাকেন্দ্র দেখিয়ে ৩ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা (নং-৪, নওগাঁ) দায়ের হয়। ভুয়া ভাউচারে স্বাক্ষর করে সরকারি অর্থ লোপাটে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যুবককে থাপ্পর কেলেঙ্কারীর পরে আলোচনায় আসে তার দুদকের মামলার বিষয়টি। সব মিলে আলোচনার কেন্দ্রে এখন কালীগঞ্জ উপজেলা।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শামীমা আক্তার জাহানকে তার সরকারী নম্বরে একাধিকবার ফোন করেও তিনি রিসিভ করেননি।

লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ রাশেদুল হক প্রধান বলেন, এসি'র বিষয়টি ফেসবুকে জেনেছি। অফিসিয়াল ভাবে কেউ জানায়নি। অফিসের এসি বাসায় লাগানোর সঠিকতার প্রশ্নে তিনি বলেন, এটা হওয়ার কথা নয়।

আজকোলের খবর /রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী
নারীদেরকে এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী
উলিপুরে সড়কে নিম্নমানের সামগ্রী, স্থানীয়রা পৌরসভা বাতিল চান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সমন্বিত রূপান্তরের পথে এগোচ্ছে গাজীপুর জেলা পরিষদ
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল জামে মসজিদ কমিটির পরিচিতি সভা
‘গৌতমের মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft