বুধবার ১৭ জুন ২০২৬
লালমনিরহাটে ট্রাকচাপায় শ্রমিক নিহত, ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:০০ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ৩:১৫ পিএম  (ভিজিট : ৪৪৮)
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি এলাকায় ট্রাকচাপায় ওয়াসিম ইসলাম (৩০) নামের এক বিড়ি শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার বিকাল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াসিম আদিতমারী উপজেলার জামুরটারী এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাজ শেষে সাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ওয়াসিমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আদিতমারী এলাকায় স্থানীয়রা সেটিকে চালকসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।

দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিহতের বড় ভাই আশরাফুল ইসলাম চালকের অসতর্কতাকে দায়ী করে সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কটি সংকীর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হাফিজুর ইসলাম সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানান।

আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিড়ি কারখানা কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিলে অবরোধ তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft