সোমবার ২৭ এপ্রিল ২০২৬
জকিগঞ্জে বিজিবির ‘আলোর পথে’ মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:৫৯ এএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ১২:৫৬ পিএম  (ভিজিট : ১৭০)

সিলেটের জকিগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে সীমান্তবর্তী জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘আলোর পথে’ শীর্ষক মতবিনিময় সভা এবং এলইডি বাল্ব উৎপাদনের ওপর কারিগরি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকালে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর আওতাধীন জৈন্তাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জৈন্তাপুর উপজেলা অডিটরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সার্কেল এসপি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ প্রায় ৩০০-৩৫০ জন স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘আলোর পথে’, যার মাধ্যমে সীমান্তবর্তী জনগণকে অবৈধ কার্যক্রম থেকে বিরত থেকে সৎ ও উৎপাদনশীল জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়। এর অংশ হিসেবে বেকার যুবকদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এলইডি বাল্ব উৎপাদনের ওপর একটি কারিগরি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রায় ১৫-২০ জন যুবক সরাসরি অংশগ্রহণ করেন এবং আরও অনেকে আগ্রহভরে তা পর্যবেক্ষণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাৎক্ষণিকভাবে এলইডি বাল্ব তৈরি করে প্রদর্শন করেন, যা উপস্থিতদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।

এ উদ্যোগের মাধ্যমে স্বল্প খরচে প্রযুক্তিনির্ভর আয়বর্ধক কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে বলে আয়োজকরা জানান। প্রশিক্ষণার্থীরা এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসন ও সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের প্রয়োজন অনুযায়ী আর্থিক ও কারিগরি সহায়তার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মাঝে উৎপাদন সরঞ্জাম ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ বিনামূল্যে বিতরণ করা হয়।

মতবিনিময় সভায় সীমান্তবর্তী জনগণকে অবৈধ পারাপার, চোরাচালান, মাদক এবং নারী-শিশু পাচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে এসব বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষভাবে সীমান্ত অতিক্রমের ঝুঁকি, মানবপাচার প্রতিরোধ এবং মাদক ও চোরাচালান দমনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়াও বিজিবির উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ৫০০-এর বেশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিজিবির এ ধরনের জনসচেতনতামূলক ও কর্মসংস্থানভিত্তিক কার্যক্রম সীমান্তবর্তী এলাকার সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী
নারীদেরকে এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী
উলিপুরে সড়কে নিম্নমানের সামগ্রী, স্থানীয়রা পৌরসভা বাতিল চান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সমন্বিত রূপান্তরের পথে এগোচ্ছে গাজীপুর জেলা পরিষদ
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল জামে মসজিদ কমিটির পরিচিতি সভা
‘গৌতমের মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft