শনিবার ২৫ এপ্রিল ২০২৬
আবারো ইসলামাবাদে শান্তি আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:৫৩ পিএম   (ভিজিট : ১১৪)
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রস্তুতি জোরদার হয়েছে। হাই-প্রোফাইল সফরকে কেন্দ্র করে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করা হয়েছে। আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন।  

গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি একটি বিশেষ প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে পৌঁছানোর পর বিমানবন্দরে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। আরাগচি ও তার প্রতিনিধি দলকে স্বাগত জানান পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। 

অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদলের সদস্য স্টিভ উইটকফ এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার আজ পাকিস্তানে পৌঁছাবেন। তাদের আগমনকে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা আরো বেড়েছে।

এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইরানি পররাষ্ট্রমন্ত্রী শুধু পাকিস্তানের শীর্ষপদের কর্মকর্তাদের সঙ্গেই বৈঠক করবেন। তিনি বলেছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের মতামত শুধু পাকিস্তানকে জানানো হবে।

এর আগে ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, কমকর্তারা এখন তাদের সঙ্গেই আলোচনা করছেন যারা ইরানের ক্ষমতায় রয়েছে। 

তিনি দাবি করেছেন, ইরানিরা একটি প্রস্তাব দিতে যাচ্ছে, আমাদের সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। খবর সিএনএনের

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
চার হাজার বন্দির গল্পে সঞ্জয় দত্তের ‘খলনায়ক রিটার্নস’
‘গৌতমের মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে’
ইরানের তেল কেনায় চীনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অর্থনৈতিক সংকট কাটাতে নতুন উদ্যমে কাজ করছে দেশবন্ধু গ্রুপ
উলিপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft