শনিবার ২৫ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় জামায়াত এমপির ওপর হামলা, গাড়ি ভাঙচুর
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:৫৩ এএম   (ভিজিট : ১৫৩)
নেত্রকোনার পূর্বধলায় একটি তেলের পাম্পে জ্বালানি নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) মোস্তফা মাসুম। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মেসার্স গিরিপথ ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। সংসদ সদস্যের দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই অতর্কিত হামলা চালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ওই ফিলিং স্টেশনে সাময়িকভাবে জ্বালানি তেল সরবরাহ বন্ধ ছিল। এ সময় এমপি মোস্তফা মাসুম নিজের গাড়ির জন্য তেল নিতে সেখানে উপস্থিত হন। পাম্পে তেলের জন্য অপেক্ষমাণ বিপুলসংখ্যক মানুষের ভিড় দেখে তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় তেল সরবরাহ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেল দেওয়ার একপর্যায়ে সংসদ সদস্য পাম্প সংলগ্ন নামাজ ঘরে মাগরিবের নামাজ আদায় করতে যান। ঠিক সেই মুহূর্তে একদল লোক হঠাৎ তার গাড়িতে হামলা চালায়। উদ্ভূত পরিস্থিতিতে তিনি নামাজ ঘরের ভেতরেই অবরুদ্ধ হয়ে পড়েন। এই হামলার সময় বিশ্বনাথপুর ইউনিয়ন জামায়াতের আমির বাবলু মিয়া আহত হয়েছেন বলে জানা গেছে।

উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদীন ঘটনার কারণ হিসেবে জানান, গত ২৩ এপ্রিল জামায়াত কর্মীর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে উত্তেজনা ছিল। সেই ঘটনার রেশ ধরেই আজকের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি ধারণা করছেন।

হামলার বিষয়ে সংসদ সদস্য মোস্তফা মাসুম সংবাদমাধ্যমকে জানান, বিএনপির কিছু উচ্ছৃঙ্খল লোক এই হামলা ঘটিয়েছে। বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি আইনি ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিকভাবেও এটি মোকাবিলার ঘোষণা দিয়েছেন।

এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার। তিনি দাবি করেন, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রশাসনকে সাথে নিয়ে সংসদ সদস্যকে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম জাহান জানান, ঘটনার খবর পেয়েই প্রশাসন ও পুলিশ দ্রুত সেখানে পৌঁছায়। পরবর্তীতে ইউএনওর গাড়িতে করে সংসদ সদস্যকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় জামায়াত এমপির ওপর হামলা, গাড়ি ভাঙচুর
মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অর্থনৈতিক সংকট কাটাতে নতুন উদ্যমে কাজ করছে দেশবন্ধু গ্রুপ
দুই প্রজন্মের কন্ঠে ‘বাবা ছেলের গান’
পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহে উদ্বোধন করলেন জেলা প্রশাসক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft