শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
ডায়মন্ড সিমেন্ট লিমিটেড ও পার্কভিউ হসপিটালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১:৩০ এএম   (ভিজিট : ১৭০)
উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এবং পার্কভিউ হসপিটাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার পার্কভিউ হসপিটালের বোর্ড রুমে অনুষ্ঠিত এই আনুষ্ঠানিক আয়োজনে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড-এর গ্রাহক ও কর্মীরা এখন থেকে পার্কভিউ হসপিটালের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা সুবিধা এবং সমন্বিত স্বাস্থ্যসেবা সহজে গ্রহণ করতে পারবেন।

ডায়মন্ড সিমেন্ট লিমিটেড-এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মোহাম্মদ ওসমান চৌধুরী (সহকারী ম্যানেজার), ইঞ্জিনিয়ার মো. এনামুল হক (ডেপুটি ম্যানেজার), মোঃ আমান উল্লাহ চৌধুরী (এজিএম, ব্র্যান্ড ও কমিউনিকেশন), এম. এ. মোতালেব (এজিএম, এসএম), মোহাম্মদ হারুনর রশীদ (এজিএম, এইচআর ও অ্যাডমিন), আবদুর রহিম (জিএম, মার্কেটিং) এবং মো. কামরুজ্জামান (ডিজিএম)।

পার্কভিউ হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম; ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) মোহাম্মদ হুমায়ুন কবীর; ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম; এক্সিকিউটিভ তালুকদার মশিওর রহমান; কর্পোরেট অফিসার হেলাল পারভেজ এবং মার্কেটিং অফিসার সালমান বিন ফারুকী।

সংশ্লিষ্টরা জানান, এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং গ্রাহকদের জন্য উন্নত, সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির
মালয়েশিয়ায় ইমিগ্রেশনের সাঁড়াশি তৎপরতা
ফ্রাঙ্কফুর্টে বিশ্ব টেক্সটাইল মেশিনারিজ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর দাবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাজীপুরে সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান রিপন মারা গেছেন
দুই প্রজন্মের কন্ঠে ‘বাবা ছেলের গান’
পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহে উদ্বোধন করলেন জেলা প্রশাসক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft