বুধবার ২৪ জুন ২০২৬
বান্দরবানে অপহৃত ৬ রাবার শ্রমিক সেনা অভিযানে উদ্ধার
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৩:০৫ পিএম   (ভিজিট : ৪১৩)
বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে অপহৃত ছয় রাবার শ্রমিককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শুক্রবার (২৪ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের হাতির ডেরা এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা হলেন: নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্ল্যাহ, রমিত ও সাকিব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে কাজ শেষে ওই শ্রমিকরা বাগানের ঘরে অবস্থান করছিলেন। সে সময় হঠাৎ করে হাতে অস্ত্র ও মুখোশ পরিহিত ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী এসে তাদের মারধর করে। পরে তাদের চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ওই ঘটনার পর টংকাবতী ইউপি চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ জানিয়েছিলেন, রাতে ছয় রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে।
 
পরবর্তীতে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানিয়েছিলেন, অপহৃতদের উদ্ধারে পুলিশের একটি দল গঠন করে অভিযান পরিচালনা করা হচ্ছে। শেষ পর্যন্ত সেনাবাহিনীর অভিযানে তারা উদ্ধার হলেন।
 
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত তিনটার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকেও তিন রাবার শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে বুধবার সন্ধ্যায় তাদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft