সোমবার ২২ জুন ২০২৬
দেবীদ্বারে পুষ্টি সপ্তাহে কেমিকেল যুক্ত খাবার পরিবেশনের অভিযোগ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭:০০ পিএম   (ভিজিট : ৫৬৭)
পুষ্টি সপ্তাহে স্বাস্থ‍্য মন্ত্রণালয়ের নির্দেশিত নাস্তার তালিকায় জীবন নাশক বিষাক্ত কেমিকেল “ফর্মালিন ও কার্বাইড” যুক্ত খাবার পরিবেশনের অভিযোগ তুললেন এক আলোচক।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় কুমিল্লার দেবীদ্বারে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষ‍্যে আয়োজিত র‍্যালি শেষে আলোচনা সভা চলাকালে উপস্থিত সবার মাঝে স্বাস্থ‍্য মন্ত্রণালয় নির্দেশিত পুষ্টিকর ও স্বাস্থ‍্যসম্মত নাস্তা পরিবেশন করা হয়।

যাতে জীবন নাশক বিষাক্ত কেমিকেল “ফর্মালিন ও কার্বাইড” যুক্ত খাবার রয়েছে বলে অভিযোগ তুলে ধরেন দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।

তিনি বলেন, পরিবেশিত নাস্তার তালিকায় বিদেশ থেকে আমদানি করা ফর্মালিনযুক্ত খেজুর, প্রক্রিয়াজাতকৃত প্রাণ প‍্যাকেট দুধ এবং কার্বাইডযুক্ত কলা পরিবেশন করা নিয়ে প্রশ্ন তুলেন। এ ছাড়াও ওই তালিকায় সঙ্গে বোতলজাত মাম পানি এবং বাদাম পরিবেশন করা হয়। 

তিনি আরো বলেন, দেবীদ্বারে যতগুলো কলার আরত, দোকান আছে সেগুলোতে কার্বাইডে পাকানো কলা। অপরদিকে বিদেশ থেকে আমদানি করা খেজুরগুলোতেও ফর্মালিন মেশানো থাকে। এ ছাড়া প্রক্রিয়াজাতকৃত প্রাণ প‍্যাকেট দুধও ছিল।

এক প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুল সালাম জানান, আমাদের আজকের এ নাস্তার তালিকা স্বাস্থ‍্য মন্ত্রণালয়ের নির্দেশিত তালিকা অনুযায়ী পরিবেশন করা হয়েছে। 

এ ব‍্যাপারে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার ও পৌর প্রশাসক নির্বাহী মাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, দেবীদ্বার বাজারে ২/১ জন কৃষকের আনা কলার বাহিরে আরতে বা দোকানের একটি কলাও কার্বাইডে পাকা ছাড়া নেই। 

“পুষ্টি বৈষম্যের দিন শেষ- গড়ব স্বনির্ভর বাংলাদেশ”-এ শ্লোগানকে সামনে রেখে, একটি র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুল সালাম’র সভাপতিত্বে স্বাস্থ‍্য কমপ্লেক্স প্রশিক্ষণ ভবনে অন‍্যান‍্যের মধ‍্যে আলোচনায় অংশ নেন, সহকারী অধ‍্যাপক শিশু বিশেষজ্ঞ ডা. শুভ্রাদত্ত, রোগ নিয়ন্ত্রক এবং পুষ্টি সপ্তাহের প্রধান প্রতিবেদন উপস্থাপনকারী ডা. সাদাত ইরতিশিয়াম, সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল প্রমুখ।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft