বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
দুই প্রজন্মের কন্ঠে ‘বাবা ছেলের গান’
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:৫৬ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ৭:২০ পিএম  (ভিজিট : ৮০৯)
বাংলা চলচ্চিত্রের গানের কিংবদন্তি সঙ্গীত শিল্পী খুরশীদ আলম। দীর্ঘ প্রায় ছয় দশক ধরে যিনি তাঁর সুরেলা কন্ঠে শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। তাঁর গাওয়া অগণিত চলচ্চিত্রের গান এখনো শ্রোতাদের মুখে মুখে। অনেকদিন পর নতুন কোন মৌলিক গানে কন্ঠ দিলেন চিরসবুজ এই গায়ক। সম্প্রতি ‘বাবা ছেলের গান’ শিরোনামে নতুন একটি দ্বৈত গানে তাঁর সাথে কন্ঠ দিয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পী মোমিন বিশ্বাস। গুণী গীতিকার ইঞ্জিনিয়ার সামছুল আলম এর কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি। 

মোমিন বিশ্বাস বলেন- “গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে অমরত্ব লাভ করা জীবন্ত কিংবদন্তি শিল্পী খুরশীদ আলম এর সাথে মৌলিক গানে কন্ঠ দিতে পারা আমার শিল্পী জীবনের অনন্য একটি প্রাপ্তি। একজন খুরশীদ আলম আমাদের চলচ্চিত্রের গানকে এবং বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন সে হিসেবেও বাংলা গানের একজন শ্রোতা হিসেবেও তাঁর প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আশা করি তাঁর সাথে গাওয়া ‘বাবা ছেলের গান’ টি শ্রোতারা সাদরে গ্রহণ করবেন।”

সঙ্গীত পরিচালক অমিত চ্যাটার্জি জানান- “খুরশীদ আলম আমাদের বাংলা গানের একজন কিংবদন্তি শিল্পী। সময়ের পরিক্রমায় তাঁর কন্ঠ এবং গায়কী এখনো অনেক প্রাণবন্ত। আমি মনে করি বাংলা গানকে আরও অনেককিছুই দেওয়ার আছে তাঁর। আমাদের উচিত তাঁর কন্ঠকে যথাযথভাবে কাজে লাগানো। মোমিন বিশ্বাস ও পরীক্ষীত শিল্পী। দুজনের যুগলবন্দীতে আশা করি শ্রোতাদের কাছে গানটি শ্রুিতিমধুর হয়ে উঠবে”।

গানটি খুব শীঘ্রই মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে।

আজকালের খবর/আতে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft