'পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো সোনার বাংলাদেশ' প্রতিপাদ্যে পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিসের সামনে বেলুন উড়িয়ে পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে সিভিল সার্জন অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মনোয়ারুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. এস এম মাহবুব উল আলম প্রমূখ।
আলোচনা সভায় পাওয়ার পয়েন্ট প্রজেক্টের মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস।
আজকালের খবর/ এমকে