শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
কান উৎসবের পোস্টার উন্মোচন
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৭:০৮ পিএম  আপডেট: ২৪.০৪.২০২৬ ৭:১৩ পিএম  (ভিজিট : ১০৯)
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব–এর ৭৯তম আসরের অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে। এবারের পোস্টারের থিমে নারীর শক্তি, স্বাধীনতা ও বন্ধুত্বকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে।

পোস্টারের জন্য বেছে নেওয়া হয়েছে ১৯৯১ সালের ক্লাসিক চলচ্চিত্র দ্যেলমা অ্যান্ড লুইস–এর একটি আইকনিক দৃশ্য। ছবিতে দেখা যায় দুই প্রধান চরিত্র দ্যেলমা ও লুইস—অভিনয়ে সুসান সারানডন ও জিনা ডেভিস—একটি গাড়িতে বসে আছেন।

আয়োজকরা জানিয়েছেন, এই দৃশ্যটি চলচ্চিত্রে নারীর আত্মবিশ্বাস, প্রতিবাদ ও স্বাধীনতার শক্তিশালী প্রতীক হিসেবে বিবেচিত হয়। সেই কারণেই এবারের পোস্টারের মূল ভিজ্যুয়াল হিসেবে এটি নির্বাচন করা হয়েছে।

পোস্টার প্রকাশের মধ্য দিয়ে ২০২৬ কান উৎসবের আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু হলো। আগামী ১২ মে থেকে শুরু হয়ে উৎসব চলবে ২৩ মে পর্যন্ত ফ্রান্সের কানে অবস্থিত ‘পালে দে ফেস্তিভাল’ প্রাঙ্গণে।

শিগগিরই উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া চলচ্চিত্রগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে আয়োজক কমিটি।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
দেশের বড়পর্দায় মুক্তি পাচ্ছে বায়োপিক ‘মাইকেল’
কান উৎসবের পোস্টার উন্মোচন
বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাজীপুরে সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান রিপন মারা গেছেন
দুই প্রজন্মের কন্ঠে ‘বাবা ছেলের গান’
পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহে উদ্বোধন করলেন জেলা প্রশাসক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft