বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
শিল্পকলায় শুরু হচ্ছে জাতীয় পিঠা উৎসব ও বৈশাখী মেলা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭:০১ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ৭:০৪ পিএম  (ভিজিট : ১০৯)
জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ, শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে আগামীকাল শুক্রবার শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ঊনবিংশতম জাতীয় পিঠা উৎসব ১৪৩২ ও বর্ষবরণ ১৪৩৩ উপলক্ষ্যে  দশদিনব্যাপী বৈশাখী মেলা।

জানা গেছে, আবহমান বাংলার লোক সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ বাহারি নকশার বৈচিত্র্যময় পিঠার পাশাপাশি উৎসবে থাকবে চারু ও কারুপণ্যের বিভিন্ন স্টল। এসব স্টলে সুস্বাদু মনকাড়া নকশার পিঠার পসরা সাজিয়ে বসবে দোকানিরা। প্রায় অর্ধ শতাধিক স্টল থাকবে এবারের উৎসবে। উৎসবের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে বরাবরের মতো এবারও প্রতিদিন বিকাল থেকে রাত নয়টা পর্যন্ত একাডেমির  উন্মুক্ত মঞ্চে থাকছে লোকনৃত্য, সঙ্গীত,আবৃত্তি ও নাটকসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। বিকাল তিনটায় একাডেমির উন্মুক্ত মঞ্চে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম।

লিখিত বক্তব্যে খন্দকার শাহ আলম বলেন, জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ কফি হাউসের সার্বিক তত্ত্বাবধানে অত্যন্ত সফলতার সাথে ধারাবাহিকভাবে দশ বছর জাতীয় পিঠা উৎসব আয়োজন করেছে। দশম জাতীয় পিঠা উৎসবে প্রথমবারের মত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কিছু অনুদান প্রদান করে এই উৎসব আয়োজনে পৃষ্ঠপোষকতা প্রদান শুরু করে। কর্তৃপক্ষের আগ্রহের কারণে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ২০১৮ সালে প্রথমবারের মত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাথে যৌথভাবে একাদশ জাতীয় পিঠা উৎসব আয়োজন করে।

প্রতিবছর নানারকম সংকট ও ষড়যন্ত্র মোকাবিলা করার মধ্য দিয়েই এই উৎসব আয়োজন অব্যাহত রাখে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ। ছয় বছর যৌথভাবে আয়োজন করার পর ২০২৪-এর ডামি নির্বাচনের পর পরই তৎকালীন দূর্নীতিগ্রস্থ মহাপরিচালক সম্পূর্ণ প্রতারণা করে শিল্পকলা একাডেমির ব্যানারে জাতীয় পিঠা উৎসব আয়োজন করে উৎসবটিকে কুক্ষিগত করার চেষ্টা করে।

এ ধরণের অনৈতিক আয়োজন সে সময়ে সংস্কৃতি অঙ্গনের সকল বিবেকবান মানুষকে আহত করেছিল। তারপরও জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ তৎকালীন সরকারের মূখ্যসচিবের দ্বারস্থ হলে তিনি মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ১৫ লক্ষ টাকা অনুদান পাওয়াসহ উৎসব আয়োজনে সাহযোগিতা করেন। ২০২৪ সালেও সপ্তদশ জাতীয় পিঠা উৎসব ঢাকায় ১০ দিন এবং চার বিভাগে ২০ দিন সর্বমোট ৩০ দিন আয়োজন করা হয়েছিল। পূর্বের কয়েক বছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক প্রণোদনায় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ধাপে ধাপে দেশের সবগুলো বিভাগে অত্যন্ত সফলভাবে বিভাগীয় জাতীয় পিঠা উৎসব আয়োজন করেছে।

গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষ দিকে তৎকালীন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের সাথে আলোচনার মাধ্যমে এবং বাংলাদেশ সেনাবাহিনীর আন্তরিক সহযোগিতায় অত্যন্ত আলোকিতভাবে অষ্টাদশ জাতীয় পিঠা উৎসব শুধুমাত্র ঢাকায় কেন্দ্রীয়ভাবে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করেছিলো। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সংস্কৃতি অঙ্গনে সৃষ্ট অস্থিরতা দূর করতে অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ঢাকায় কেন্দ্রীয় ও সকল বিভাগে জাতীয় পিঠা উৎসব আয়োজন করার পরিকল্পনা করে কিন্তু সাবেক সংস্কৃতি উপদেষ্টার অপকৌশলের কারণে বাস্তবায়ন সম্ভব হয়নি।

জাতীয় পিঠা উৎসব ১৪৩২ আয়োজন যথাসময়ে করতে না পারা এবং ঘোষিত উৎসব স্থগিত করার বিষয়ে তিনি বলেন, আমরা জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আপনাদেরকে অবহিত করেছি আর আজ উৎসবটি নতুন আঙ্গিকে আয়োজন করার সংবাদ প্রচারের জন্য সহযোগিতা প্রত্যাশা করে আপনাদের সাথে মিলিত হয়েছি। কালবৈশাখী, প্রখর রোদ্র, সকল প্রাকৃতিক শংকা ও ভয় কে জয় করে আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই।

প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত নয়টা পর্যন্ত শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চলবে উৎসবের কার্যক্রম। ৩ মে শেষ হবে দশদিনব্যাপী এই উৎসব।

সংবাদ সম্মেলনে আরও বক্তৃতা করেন শিল্পকলা একাডেমির ঊপ পরিচালক (প্রশাসন) পূর্ণলাক্ষ চাকমা, মঞ্চ ব্যবস্থাপক ফজলে রাব্বী সুকর্ণ, শিল্পকলা একাডেমির কর্মচারি ইউনিয়নের সভাপতি এস এম সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ।

আজকালের খবর/আতে










Advertisement
সর্বশেষ সংবাদ
২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার
মাউশির মহাপরিচালক মইনুদ্দিন আল মাহমুদ সোহেল
বায়রার নতুন প্রশাসক বদরুল হক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাজীপুরে সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান রিপন মারা গেছেন
প্রধানমন্ত্রীর পরামর্শে বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ
বহুল আলোচিত তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft