বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সত্যজিৎ রায়কে ফিরিয়ে দিয়েছিলেন একরোখা মাধবী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:৪০ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ৮:৪৫ পিএম  (ভিজিট : ৯৯)
১৯৬৪ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ উপন্যাস অবলম্বনে ‘চারুলতা’ ছবিতে কাজ করেন মাধবী। এই চারুলতা ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের পরেই ইন্ডাস্ট্রিতে মাধবী আর সত্যজিতের বিশেষ সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে। মাধবীর বাড়িতে সত্যজিতের যাতায়াতের কথাও প্রকাশ্যে আসে। কিন্তু পরিচালক বা অভিনেত্রী কেউ এই নিয়ে কোথাও মুখ খোলেননি।

বরং পরবর্তীকালে সত্যজিতের স্ত্রী বিজয়া রায় তাঁর ‘আমাদের কথা’ গ্রন্থে স্পষ্টভাবে কোনও নাম না করে তাঁর স্বামীর এই সম্পর্কের রটনা নিয়ে বলেন, তাঁর স্বামী সত্যজিৎ রায়ের সঙ্গে নায়িকার ‘স্ট্যান্ডার্ড’ একেবারেই মেলেনা। নায়িকার নাম এড়িয়ে গেলেও কোন প্রসঙ্গে কার কথা উনি বলছেন তা বুঝতে কোথাও অসুবিধে হয় না। কারণ সত্যজিৎ-মাধবীর পারস্পরিক সম্পর্কের কথা লোক মুখে ফিরত। বিজয়া রায় লিখেছিলেন, ‘‘এই গুঞ্জন তাঁকে কষ্ট দিয়েছিল’’।

তিনি এই গুঞ্জন থামিয়ে দেওয়ার জন্য নিজেই উদ্যোগী হন। বিজয়ার আপত্তিতেই সত্যজিৎ রায়ের ছবি থেকে বাদ পড়েছিলেন মাধবী।

পরপর ২টি সিনেমা করেন সত্যজিৎ রায় ও মাধবী মুখোপাধ্যায় - ‘মহানগর’ (১৯৬৩) এবং ‘চারুলতা’ (১৯৬৪)। দুটো ছবি বক্স অফিসে সফল। আর তার ঠিক পরের বছরই মুক্তি পায় মাধবী মুখোপাধ্যায় অভিনীত সত্যজিৎ রায় পরিচালিত ‘কাপুরুষ’ (১৯৬৫)। এর পরে মাধবীকে সত্যজিতের ছবিতে দেখা যায়নি। বিজয়া রায়ের আপত্তিতেই সত্যজিৎ রায় মাধবীর সঙ্গে আর কাজ করেননি।

অন্যদিকে, মাধবী এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার অভিনয় করা নিয়ে সে সময় এক ধরনের নোংরামো শুরু হয়েছিল। ‘অশনি সংকেত’এ ডেকেছিলেন। যাইনি। ‘নায়কে’ না বলেছি। ‘ঘরে বাইরে’-র সময় এক সাংবাদিককে দিয়ে ডাক পাঠিয়েছিলেন। যাইনি। একবার না বললে আর তা হ্যাঁ হয় না আমার।’’

আজকালের খবর/আতে










Advertisement
সর্বশেষ সংবাদ
দলের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ‘শিল্পী’ দিলরুবা খান
সত্যজিৎ রায়কে ফিরিয়ে দিয়েছিলেন একরোখা মাধবী
২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাজীপুরে সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান রিপন মারা গেছেন
প্রধানমন্ত্রীর পরামর্শে বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ
বহুল আলোচিত তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft