বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
পারিবারিক টানাপোড়েনে সুনেরাহ ও ইরফান সাজ্জাদ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭:২৩ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ৮:৪১ পিএম  (ভিজিট : ১০৩)
পারিবারিক গল্পের অভিনয় শিল্পী হিসেবে সুনেরাহ বিনতে কামাল ও ইরফান সাজ্জাদ জুটি বেশ শক্ত ভিতে দাঁড়িয়ে। তাদের সাম্প্রতিক কাজগুলো দেখলে সেটি আরও স্পষ্ট হয়ে যায়। তারই ধারাহিকতায় বৃহস্পতিবার রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে  এ জুটির ‘যে বাঁধন যায় না ছেড়া’ নাটকটি প্রকাশ্যে এসেছে। এতে আরও  আছেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত ও আশরাফুল আলম সোহাগ। 

গল্পে দেখা যায়, সুখী দম্পতি সুনেরাহ ও ইরফান সাজ্জাদের পরিবারে বোঝা হয়ে দাঁড়ায় বাবা আবুল হায়াত। প্রথম দিকে বিষয়টি স্বাভাবিক থাকলেও পরে বেঁকে বসেন সুনেরাহ। এ নিয়ে সংসারে টানাপোড়েন শুরু হয় তাদের।  বিপত্তিতে পড়েন ইরাফান সাজ্জাদ। একদিকে স্ত্রী অন্য দিকে বৃদ্ধ বাবা তার। এমন পরিস্থিতিতে  কী করবেন তিনি? এমনই গল্পে নাটকটি নির্মিত হয়েছে।

নাটকটি প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘চলতি বছর পারিবারিক গল্পের দিকে দর্শক বেশ আগ্রহী হয়েছেন। এ নাটকেও দর্শক পিতা ও পুত্রের সুন্দর একটি গল্প দর্শক দেখতে পাবে। এ সময়ে এসে আমাদের পরিবারগুলোতে যা হচ্ছে পরিচালক সেটি তুলে ধরার চেষ্টা করেছেন।’

জামাল হোসেনের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুভ্রত মিত্র। এটির গল্প ও চিত্রনাট্য করেছেন শফিকুর রহমান শান্ত্বনু।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
দলের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ‘শিল্পী’ দিলরুবা খান
সত্যজিৎ রায়কে ফিরিয়ে দিয়েছিলেন একরোখা মাধবী
২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাজীপুরে সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান রিপন মারা গেছেন
প্রধানমন্ত্রীর পরামর্শে বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ
বহুল আলোচিত তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft