বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
দলের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ‘শিল্পী’ দিলরুবা খান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:৪১ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ৮:৪৬ পিএম  (ভিজিট : ৯৮)
কণ্ঠশিল্পী দিলরুবা খান

কণ্ঠশিল্পী দিলরুবা খান

কোনো তারকা শিল্পীই এবারে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পাননি। এতে অনেকে কষ্টের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। তবে ওসব কষ্ট আমলে না নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি স্পষ্ট করেছে দলে তারকা নয়, ত্যাগীদের নিয়ে রাজনীতি করতে চায় দলটি। তারকাখ্যাতিকে আগলে রেখে যারা রাজনীতি করতে পারবেন ভবিষ্যতে তাদের মুল্যায়ন করবে দল। এমন বার্তার পক্ষে প্রথম কোনো তারকাশিল্পী প্রকাশ্যে সমর্থন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন ‘পাগল মন’খ্যাত দিলরুবা খান। তিনি নিজের ওয়ালে এ নিয়ে একটি নাতিদীর্ঘ পোস্টও দেন। 

এতে তিনি লিখেন- “আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন আপনারা যারা বিএনপি দলের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন। এই অর্জন শুধু ব্যক্তিগত নয় এটি দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও আদর্শের স্বীকৃতি।” 

“আমিও গত ১১ এপ্রিল দলীয় ফর্ম সংগ্রহ করেছিলাম। কিন্তু গভীরভাবে ভেবে দেখেছি যারা বছরের পর বছর রাজপথে থেকেছেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদেরই এই সম্মান প্রাপ্য। সেই বিশ্বাস থেকেই আমি মনোনয়ন জমা দিইনি। আমার এই সিদ্ধান্ত দলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই নেওয়া।” 

“আমি একজন সাধারণ কণ্ঠশিল্পী। হয়তো রাজপথে মিছিল করিনি, কারাবাস বরণ করিনি কিন্তু আমার কণ্ঠ, আমার গান এই ছিল দলের জন্য আমার সামর্থ্য অনুযায়ী অবদান। শব্দ আর সুরের ভেতর দিয়ে আমি সবসময় দলের আদর্শকে ধারণ করার চেষ্টা করেছি।”
 
“২০০১ সালের নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে এমপি প্রার্থী হওয়ার ইচ্ছা নিয়ে মনোনয়ন চেয়েছিলাম বিএনপি থেকে। সেই সময়ে আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া নিজে আমার সাক্ষাৎকার নিয়েছিলেন সঙ্গে ছিলেন তৎকালীন স্থায়ী কমিটির সম্মানিত সদস্যরা। দেশনেত্রী সেদিন আমাকে যে কথাগুলো বলেছিলেন তা আজও আমার মনের মধ্যে আছে। সেই কথাগুলো আমি সযত্নে ধারণ করে রেখেছি। কোনো একদিন যদি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে আমার সাক্ষাৎ হয় তখনই কেবল সেই কথাগুলো তার কাছেই ব্যক্ত করতে চাই।”

সর্বশেষ দলকে সমর্থন দিয়ে লিখেন, “দলকে ভালোবাসি, এ ভালোবাসা কোনো পদ-পদবীর উপর নির্ভরশীল নয়। সারাজীবন আদর্শের পাশে ছিলাম, থাকব ইনশাআল্লাহ।” 

“বিএনপি জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।”

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
দলের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ‘শিল্পী’ দিলরুবা খান
সত্যজিৎ রায়কে ফিরিয়ে দিয়েছিলেন একরোখা মাধবী
২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাজীপুরে সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান রিপন মারা গেছেন
প্রধানমন্ত্রীর পরামর্শে বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ
বহুল আলোচিত তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft