শুক্রবার ১ মে ২০২৬
মুন্সিগঞ্জে লঞ্চে মুমূর্ষু শিশুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সেবা প্রদান
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৪১ পিএম   (ভিজিট : ৩১৮)
মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড। 

সোমবার (১৩ এপ্রিল) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সোমবার জনৈকা এক মহিলা তার অসুস্থ শিশু (৬ মাস) কে নিয়ে উন্নত চিকিৎসার জন্য এম ভি কর্ণফুলি -৩ লঞ্চ যোগে ভোলা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লঞ্চটি দুপুর ১টায় মোহনপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেনের অভাবে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং জীবনের ঝুঁকি দেখা দেয়। তৎক্ষণাৎ লঞ্চে উপস্থিত শিশুর দাদা কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ বিষয়টি অবগত করেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিক্যাল টিম অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোট যোগে দ্রুত উক্ত লঞ্চে গমন করে এবং শিশুটিকে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে।

তিনি আরও বলেন, পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য শিশুটিকে কোস্ট গার্ডের বোট যোগে সদরঘাটে আনা হয় এবং সিভিল অ্যাম্বুলেন্স যোগে মা ও শিশু হাসপাতাল, শ্যামলীতে পৌঁছে দেওয়া হয়।


কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ডেপুটি স্পিকারের পদটি এখনো বিরোধীদলের জন্য উন্মুক্ত রয়েছে: প্রধানমন্ত্রী
অশ্লীল নৃত্য বন্ধে এমপি মোশারফের কঠোর নির্দেশ
রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ষোলশহর শাখার কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তলিয়ে গেছে খালিয়াজুরী হাওড়ের বোরো ধান, দুশ্চিন্তায় কৃষক
চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন
লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft