কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা উদ্বোধন।
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে মাঠে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা উদ্ভোধন করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় এ আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুপম দাস। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওমর ফারুক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আঃ মান্নানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুপম দাস বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আরও বেশি মনোনিবেশ করতে হবে, যাতে তারা ভবিষ্যতে উদ্ভাবনী বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, এবারের বিজ্ঞান মেলায় উপজেলার ২০টি স্কুল ও কলেজ অংশগ্রহণ করছে। যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক চিন্তাধারা উপস্থাপন করছে
আজকালের খবর/রাশেদুল মিলন