মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:০৯ পিএম   (ভিজিট : )
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাত দলের তাণ্ডবের শিকার হয়েছেন এক প্রবাসী। তার মাইক্রোবাসে গুলি করে দুর্বৃত্তরা, যা নিয়ে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

জানা যায়, চাঁদপুর জেলার পূর্ব জাফরাবাদ গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মো. দেলোয়ার হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় পৌঁছালে তার বহনকারী মাইক্রোবাসটির পথরোধ করে ৪টি মোটরসাইকেল ও একটি প্রবক্স গাড়িতে থাকা ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল।

এ সময় দুর্বৃত্তরা গাড়িটি ঘিরে ফেলে এবং ভুক্তভোগীদের কাছ থেকে পাসপোর্ট, মোবাইল ফোন, সৌদি রিয়ালসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাইক্রোবাসের চালক ফিরোজ মিয়া ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ডাকাত দলের এক সদস্য তাকে গুলি করে, এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় পথচারীরা গুলিবিদ্ধ চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সোনারগাঁ থানার কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়। ফলে তারা পুরোপুরি ডাকাতি সম্পন্ন করতে পারেনি। গুলিবর্ষণের বিষয়ে তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে গুলির শব্দ শোনার তথ্য পাওয়া গেছে, তবে বিষয়টি যাচাই করা হচ্ছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবুও ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft