মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
‘শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে ২৫০০ কোটি টাকা সহায়তা করেছে সরকার’
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৭:১০ পিএম   (ভিজিট : )
শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ঈদের আগে শ্রমিকরা তাদের প্রাপ্য বেতন ও বোনাস পেয়েছেন। বর্তমান সরকারের সদিচ্ছায় এটি সম্ভব হয়েছে। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিলেটের শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

বর্তমান সরকারকে শ্রমিকবান্ধব উল্লেখ করে শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, শুধু দেশের শ্রমিকরাই নয়, বরং বিদেশে অবস্থানরত বাংলাদেশি সব প্রবাসী শ্রমিকের জন্যও কাজ করছে সরকার। মধ্যপ্রাচ্যের অস্থির সময়ের শুরু থেকেই সরকার প্রবাসীদের পাশে রয়েছে।

আরিফুল হক চৌধুরী বলেন, সরকার, প্রশাসন, পরিবহন শ্রমিক ও মালিক সবার সহযোগিতা থাকার কারণে এবার মানুষ স্বস্তিতে বাড়িতে ফিরতে পারছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সুযোগে কিছু দুষ্কৃতকারী বাংলাদেশি হয়েও প্রবাসীদের জিম্মি করে দেশে স্বজনদের কাছে ফোন করে টাকা চাচ্ছে, আমরা এদের শেকড় বের করেছি। প্রবাসীদের পরিবারকেও এই ব্যাপারে সতর্ক করা হচ্ছে।

মন্ত্রী বলেন, বন্ধ শ্রমবাজার খোলার পাশাপাশি শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে সরকার। আগামী মাসেই বিদেশ গমনেচ্ছু শ্রমিকদের ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হবে। 

তিনি বলেন, চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ সম্পন্ন করার চেষ্টা করবে সরকার, যাতে ঝামেলা না হয়।

শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরও বলেন, অনেক লোক দালালদের মাধ্যমে বিপদগ্রস্ত হয়। এই দালালদের কিভাবে নির্বৃত্ত করা যায়, সেই ব্যাপারেও পদক্ষেপ নিচ্ছে সরকার।

এরপর বৃহস্পতিবার ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শনকালে প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft