শনিবার ৪ এপ্রিল ২০২৬
দামুড়হুদায় বিধবা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:১৪ পিএম   (ভিজিট : ৬০৬)
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুরের দলিয়ারপুর গ্রামের একটি তামাক ক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় জোবেদা খাতুন (৪৫) নামে এক বিধবা নারীর  রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (১৩ মার্চ) রাত ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত নারী জোবেদা খাতুন দলিয়ারপুর গ্রামের মৃত. তুফান হোসেনের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জোবেদা খাতুন ছাগলের জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ইফতারের সময় হয়ে গেলে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে গোপালপুর- দলিয়ারপুর গ্রামের মাঠের একটি তামাক ক্ষেতের মধ্যে হাত-মুখ বাঁধা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। 

স্থানীয়রা ধারণা করছেন এক বা একাধিক ব্যক্তি এই নারীকে মাঠে একা পেয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানির ভয়ে ধর্ষণ শেষে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

খবর পেয়ে দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে ঘাস কাটতে গিয়ে ওই নারী আর বাড়ি ফেরেননি। পরে স্থানীয়রা তামাক ক্ষেতের মধ্যে তার হাত-মুখ বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এদিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার জামাল আল নাসের (ক্রাইম এন্ড অপস্), সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (সদর সার্কেল) দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (সদর সার্কেল) জানান, লাশের সুরোত হাল শেষে লাশ উদ্ধার করে দামুড়হুদা মডেল থানায় নেওয়া হয়েছে। এটি নিশ্চিত হত্যা কান্ড। তবে ময়না তদন্ত রিপোর্ট না পেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে কিছু বলতে পারছিনা। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।

আজকালের খবর/আরএম








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft